সিলেট জেলা ক্রীড়া সংস্থায় এডহক...
সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড়...
ছবি সংগৃহীত
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য-সচিব এবং সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.১০৯৪) এই এ্যাডহক কমিটির অবহিতকরণ প্রদান করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান
অনুযায়ী পরিষদের মাননীয় চেয়ারম্যান এই কমিটির অনুমোদন দেন। ৭ সদস্য
বিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ডেপুটি ইন্সপেক্টর জেনারেল
(ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকারের পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের
যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।
জাতীয়
ক্রীড়া পরিষদের নির্দেশনায় বলা হয়, অনুমোদিত এই এ্যাডহক কমিটি স্থানীয়
ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে
উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
করবে।
এসএ/সিলেট
সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড়...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্রিকেটে সিলেটের ঐতিহ্য রয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড়...
দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে হকিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০...
আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার। সোমবার নিজের ফেসবুক পেজে অবসরের...
সিলেটসহ দেশের সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠের উন্নয়ন, সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরভিত্তিক ক্রীড়া অবকাঠামো...