কুলাউড়ায় তিন প্রেসক্লাবের কমিটি...
কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ‘কুলাউড়া প্রেসক্লাব’-এর ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন...
ছবি সংগৃহীত
কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ‘কুলাউড়া প্রেসক্লাব’-এর ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচলনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মো. শওকতুল ইসলাম শকু এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন, বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।
সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীকে আহবায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মছব্বির আলীকে সদস্য সচিব মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন।
সভায় উপস্থিত সকলের সম্মতিতে সকল প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচলনা কমিটি গঠন করা হয়।
এসএ/সিলেট
কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ‘কুলাউড়া প্রেসক্লাব’-এর ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন...
শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা। ছুটির শেষ দিন গতকাল শনিবার শ্রীমঙ্গল থেকে বিভিন্ন গন্তব্যে ফেরা...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও...
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পূজামন্ডপ...
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ...