আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে কুলাউড়ায...
‘মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সৌদি ফেরত প্রবাসীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজি সোয়াব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এ তথ্য নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
‘মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ...
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বেলা...
মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির (২২) আত্মহত্যার ঘটনায় স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যৌতুকের পাঁচ লাখ টাকা...
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং দেশের ইতিহাসের সর্বাধিক ১২টি বাজেট প্রণেতা এম সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত...