খালেরমুখ থেকে প্রায় ১০ হাজার...
নগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি...
ছবি সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিষয়। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)- এর মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এ আয়োজনে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর উপলক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে এবং সে অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত এবং আমন্ত্রণের বিষয়টি যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি...
নগরীর রাজপথে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার একটি ভিডিও সমাজামিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করা...
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার-এক্সকেভেটরসহ পাথর ও বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে...
সিলেটে অবৈধভাবে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ...
মহানগরীর জিন্দাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশু আব্দুল্লাহ (২)। সে মহানগরীর...