দেশে ফেরার টিকিট হাতে, বিমানবন্দরে...
দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে দেশে ফেরার স্বপ্ন নিয়ে সৌদি আরব থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিলেট জেলার কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে একটি চুরির মামলার তিন সন্দেহভাজন আসামি, একটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামি এবং পুলিশ আইনে একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে জকিগঞ্জ থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
পুলিশ জানায়, জেলার অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চুরির একটি মামলার (এফআইআর নং-১২; ধারা ৪৫৭/৩৮০/৪১১) সন্দেহভাজন তিনজন হলেন রাজিব বিশ্বাস, শাহজাহান আহমদ ও এনাম আহমদ।
এ ছাড়া জকিগঞ্জ সিআর মামলা নং-৫০/২৬-এর পরোয়ানাভুক্ত আসামি মো. শিবুল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে পুলিশ আইন, ১৮৬১-এর ৩৪ ধারায় রনি আহমদ নামে একজনকে আটক করা হয়।
গ্রেপ্তার রাজিব বিশ্বাসের বাড়ি কানাইঘাট উপজেলার দর্পনগর (পশ্চিম নালুহারা) গ্রামে। বর্তমানে তিনি জকিগঞ্জ উপজেলার খাসেরা এলাকায় বসবাস করেন। শাহজাহান আহমদের বাড়ি মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে, এনাম আহমদের বাড়ি একই ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে। শিবুল আহমদের বাড়ি গন্ধদত্ত গ্রামে এবং রনি আহমদের বাড়ি জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট এলাকায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে দেশে ফেরার স্বপ্ন নিয়ে সৌদি আরব থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিলেট জেলার কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও...
মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম বিসিক শিল্প এলাকায় ও নগরীর রায়নগরে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ...
সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট...
নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মীরেরচকে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)...
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা...