কানাইঘাটে জাসাসের উদ্যেগে পরিবেশ...
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
ছবি সংগৃহীত
বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। আমরা এই নীতিতেই বিশ্বাসী। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মুল লক্ষ্য। বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার মহান ব্রত নিয়েই আমাদের যাত্রা।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহবায়ক কমিটির বিশেষ সভায় এসোসিয়েশনের আহবায়ক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল উপরোক্ত কথা বলেন।
বুধবার এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সদস্য সচিব দৈনিক ইনকিলাব এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক কবীর আহমদ সোহেল।
সভায় বিশিষ্ট অভিভাবকদের পরামর্শ ও নিবন্ধনজনিত বিষয়াদি নিয়ে আলোচনা ক্রমে সংগঠনের নামে 'ওয়েলফেয়ার' শব্দ সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে সংগঠনের নাম হবে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সভায় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফেরাতের লক্ষ্যে ছদকায়ে জারিয়া হিসেবে ৩০ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি, ৩৬ জুলাই (৫ আগস্ট) 'জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রত্যাশা প্রাপ্তি এবং বাস্তবতা'- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চারটি উপকমিটি গঠন করা হয়। সভায় আলোচনা অংশ নেন, মুনশি ইকবাল, কাওছার আহমদ, শফিক আহমদ শফি, এমজেএইচ জামিল, সিন্টু রঞ্জনে চন্দ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৬ জুলাই সিলেটের একটি অভিজাত রেস্তোঁরায় সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ঐদিন এক সাধারণ সভায় দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেলকে আহবায়ক ও দৈনিক ইনকিলাব এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায়...
রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)...
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন...
সিলেটে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক...