শ্রীমঙ্গলে ডাম্পট্রাকের ধাক্কায় টমটম...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৫–২৬ অর্থবছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি, গোবর সার, লেবুর চারা, শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুলাউড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সহ সভাপতি আলমগীর হোসেন ভূইয়া, সাংবাদিক মইনুল হক পবন, মহি উদ্দিন রিপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শওকতুল ইসলাম এমপি বলেন, বর্তমান সরকার কৃষকদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। যেকোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্য সরকারের পক্ষ থেকে সবসময় সহযোগিতা করা হবে। এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। কুলাউড়ায় মোট ৯৫০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাকসবজির চারা ৫৫০ জন, পাঁচজাতের মিশ্র চারা ৩৫০ জন, লেবুর চারা ৫০ জন কৃষককে দেয়া হবে। প্রত্যেক কৃষককে পাঁচটি করে বাঁশের খুঁটি, জৈব সার দেয়া হবে বলে জানায় কৃষি অফিস সূত্রে জানা গেছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও...
মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন...
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।...
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র,গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে...
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব ভানুবিল গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড...