কানাইঘাটে জাসাসের উদ্যেগে পরিবেশ...
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
ছবি সংগৃহীত
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্তমানবতার সেবায় সদানিয়োজিত সামাজিক সংগঠন দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন,সদর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদদাতা, সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাব এর ট্রেজারার ফয়সাল আমীন,সুরমা টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম মাহমুদ ফুরুক,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আতাউর রহমান কাচা,এডভোকেট সৈয়দ আব্দুল হামিদ রিপন,কামাল আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান চৌধুরী,ফয়জল বারী,প্রচার সম্পাদক আহমেদ মুসা,বিশিষ্ট রাজনীতিবিদ আনিসুর রহমান, সমাজসেবী এডভোকেট পারভেজ আহমদ,দেলোয়ার হোসাইন,আব্দুল মুকিতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-কে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, দক্ষিণ সুরমার যানজট নিরসন,রাস্তা সংস্কারসহ উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায়...
রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)...
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন...
সিলেটে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক...