হবিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত...
হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিখোঁজের ২ দিন পর আলী হোসেন (২০) নামে যুবকের মরদেহ বাড়ির পাশের বন্যার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আলী হোসেনের স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। নবজাতককে দেখতে শনিবার শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে আসেন। ওইদিন বিকেলে আলী হোসেন ধর্মঘর বাজারে মোরগ কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
তার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং এলাকায় মাইকিং করে তার সন্ধান চেয়ে প্রচার চালান। তবে, কোনো খোঁজ মেলেনি।
তারপর সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের বন্যার পানিতে আলী হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়েছিল। তবে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোনের মৃত্যু হয়েছে। শনিবার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম সোহাগ মিয়া (২১)। রোববার(৩০...
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।...
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। পরিদর্শনকালে ডিউটিতে...