সিলেট সীমান্তে ভারতীয় মদ ও...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ ও ১০৭ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক বহনকারী কাউকে...
ছবি সংগৃহীত
নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রোববার (১৯ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টাব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, চোর, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযান চলাকালে ৯৬০ কেজি ভারতীয় চা-পাতা এবং ১৩ গ্রাম অ্যামফিটামিনযুক্ত ভাঙা গুঁড়া ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১৪৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং আরও ৭২টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ ও ১০৭ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক বহনকারী কাউকে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুময়ুন কবির। শুক্রবার সিলেটে আসবেন তিনি।যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবিরের...
সিলেটের কানাইঘাটে ভারত থেকে আসা ২২ বছরের এক নারীকে ১০দিন আটক রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ভোর সাড়ে ৪টায় কানাইঘাট...
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং খাবারে নিষিদ্ধ উপকরণ ব্যবহারের দায়ে দুই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে...
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...