বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ...
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...
ছবি সংগৃহীত
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭জন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৩জন সন্দেহভাজন আসামী রয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রাতে ও রবিবার ভোরপর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (১৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর আলইসলাফ এলাকার মৃত প্রবিত্র চন্দ্র দাসের ছেলে সুবাস চন্দ্র দাস, একই এলাকার মৃত ইফরান আলীর ছেলে মো শাহনুর আলী, বালুচর এলাকার মো. গাজী মিয়ার ছেলে মো. শাকিল, মেজরটিলার মোহাম্মদপুর এলাকার মো. মলমের ছেলে মুয়াদ আহমদ মাহিব, নিপবন এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে শাহারিয়ার হোসেন রাহাদ, মেজরটিলা ইসলামপুর এলাকার মৃত মজিবুর রহমানের মো. সাগর আহমদ এবং মোগলাবাজার থানার আলমপুরের শাহা মঞ্জিল এলাকার শাহা আলমের ছেলে সাব্বির আহমেদ শাকিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘শুক্রবার ভোরে মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ গ্রেফতারকৃতদের মধ্যে ৪জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৩জন সন্দেহভাজন আসামী রয়েছেন। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বোমা মেশিন ও ১২টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট...
সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বুধবার (২...
সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন মামলার বাদী ও নিহতের পরিবারের...
সিলেটের বন্ধ পাথর কোয়ারিগুলো থেকে ফের পাথর উত্তোলন শুরুর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। যদিও পরিবেশ সংশ্লিস্টরা এর আপত্তি জানিয়ে...