বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ...
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ, করগাঁও লক্ষণাবন্দ গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ, রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম, একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান।
পুলিশ জানায়, ভোরে ক্লাব পয়েন্ট বাজার এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে মিছিল করার আগেই পাঁচজনকে আটক করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বোমা মেশিন ও ১২টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট...
সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বুধবার (২...
সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন মামলার বাদী ও নিহতের পরিবারের...
সিলেটের বন্ধ পাথর কোয়ারিগুলো থেকে ফের পাথর উত্তোলন শুরুর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। যদিও পরিবেশ সংশ্লিস্টরা এর আপত্তি জানিয়ে...