ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা : দুই...
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক ও বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ আগস্ট)...
প্রতীকি ছবি
মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫১জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) মহানগরীর এয়ারপোর্ট থানায় ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।
রবিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি জানান, মহানগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই (নি) রফিকুল ইসলাম বাদী হয়ে ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ রুজু হয়। তারিখ- ১৮/০৭/২০২৬ খ্রি., ১২:৩৫ ঘটিকায় এয়ারপোর্ট থানার মামলা নং-২৫।
জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘শুক্রবার ভোরে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
এসএ/সিলেট
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক ও বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ আগস্ট)...
সিলেট বিভাগে হামের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে...
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা,...
দীর্ঘ ২৬ বছরের গৌরবোজ্জ্বল ও একনিষ্ঠ শিক্ষকতা জীবন শেষে উদয়পুর ইবতেদায়ী মাদরাসার শ্রদ্ধেয় শিক্ষক ক্বারী মাওলানা ফখরুল ইসলাম ছাহেবকে আবেগঘন ও বর্ণাঢ্য...
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব...