টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
প্রতীকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জমিতে জালা (ধানের চারা) খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সেলিম মিয়া (৬৫) নামের এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (১০ জুলাই) বেলা পৌনে বারোটা থেকে সোয়া বারোটার মধ্যে উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর বাড়ি সংলগ্ন জমিতে এই মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর জমির জালা খাওয়া নিয়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক (৪৫) এবং মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলী (৪০) এর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষে সেলিম (৬৫) ও রফিক মিয়া (৪০) সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। মারামারির পরপরই গুরুতর আহত সেলিম মিয়াকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা পৌনে ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জমির আলীর চাচাতো ভাই আজমত মিয়া জানান, জমি জালা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই সংঘর্ষের সৃষ্টি হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই জমির আলীর মৃত্যু ঘটে।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং লাশ সিলেটে ওসমানী হাসপাতালে আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
এসএ/সিলেট
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও...
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের অভিযোগে পর্যটকবাহী ছয়টি হাউসবোটের বিরুদ্ধে মামলা ও...
সুনামগঞ্জের পৌরসভার প্যানেল ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে মদ্যপ অবস্থায় সুনামগঞ্জ শহরে চলাচল...
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা...