কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে ১৫জন...
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায়...
ছবি সংগৃহীত
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের পর রবিবার কানাইঘাট থানার এসআই সুব্রত দাস ঘটনাস্থল পরির্দশন করেন।
জানা যায় সর্দারীপাড়া গ্রামের মৃত গোলাম হায়দার একই গ্রামের আব্দুল হামিদ গংদের কাছ থেকে প্রায় ৯০ বছর পূর্বে দলিলমূলে সর্দারীপাড়া মৌজার ৯৭ ও ১০১ নং দাগে ৬৭ শতক ভুমি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে খরিদাকৃত ভুমি শান্তিপুর্ণভাবে গোলাম হায়দারের পরিবারের লোকজন ভোগ দখল করে তথায় গাছপালা, পুকুর ও ধান চাষ করে আসছেন।
সম্প্রতি একই গ্রামের মৃত সমছুর উদ্দিনের পুত্র আমিন উদ্দিন ও শরীফ উদ্দিন গংরা উক্ত খরিদকৃত ভুমিতে ২০শতক ভুমি তাদের বলে দাবী করেন। কিন্তু এলাকায় একাধিক শালিস বিচার ও থানা পুলিশের প্রতিবেদনে ভুমির প্রকৃত মালিক মৃত গোলাম হায়দারের বলে প্রমাণিত হয়।
গত শনিবার গোলাম হায়দারের পুত্র ফ্রান্স প্রবাসী মাসুম আহমদ ও তার ভাই শহিদ আহমদ, নাহিদ আহমদ সহ কয়েকজন তাদের উক্ত জমিতে থাকা পুকুরে মাছ ধরতে সেচ মেশিন লাগান। এ সময় সকাল ৮টার দিকে প্রতিপক্ষ আমিন উদ্দিন, শরীফ উদ্দিন ও সুহেল আহমদের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে অতর্কিত ভাবে ভুমির মালিক প্রবাসী মাসুম ও তার ভাইদের উপর হামলা চালায়।
হামলাকারীদের হাতে তারা রক্তাক্ত আহত হলে তাদের প্রাণে বাচাঁতে আত্মীয়-স্বজনরা এগিয়ে আসলে দুইপক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এ সংষর্ষে মৃত গোলাম হায়দারের পুত্র প্রবাসী মাসুম আহমদ, শহিদ আহমদ, নাহিদ আহমদ, তাদের চাচা নুর উদ্দিন, ব্যবসায়ী নিজাম উদ্দিন, কৃষক জাকারিয়া, প্রবাসী নুরুল ইসলাম, হোসন আহমদ, এখলাছ আহমদ সহ অপরপক্ষের শরীফ উদ্দিন, সমির উদ্দিন, জসিম উদ্দিন আহত হন।
আহতদের মধ্যে বেশির ভাগ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গোলাম হায়দারের ছেলে নাহিদুজ্জামান মুসহাব জানান তারা দীর্ঘদিন থেকে তাদের ক্রয়কৃত দখলীয় ভুতি শান্তিপুর্ণ ভাবে পুকুর খনন সহ গাছ-পালা ও ধান চাষ করে আসছেন। কিন্তু হঠাৎ করে তাদের ক্রয়কৃত ভুমির একাংশ মালিকানা দাবী করে দখলের চেষ্টা করেন শরীফ উদ্দিন গংরা। এ নিয়ে এলাকায় একাধিক শালিসে তারা কোন ধরনের প্রকৃত কাগজপত্র দেখাতে পারেনি। তারপরও তারা মাসখানিকপূর্বে ভুমিতে রোপনকৃত বেশকিছু গাছ কেটে ফেলা সহ ধানের চারার ক্ষতি সাধন করে। শনিবার তারা তাদের পুকুর থেকে চাষকৃত মাছ ধরতে সেচ মেশিন লাগালে শরীফ উদ্দিন গংরা অতর্কিত হামলা করে তাদের পক্ষের অন্তত ১০জনকে আহত করে। এ ঘটনায় তিনি কানাইঘাট থানায় বাদী হয়ে হামলাকারী শরীফ গংদের ১১জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
বর্তমানে তারা শরীফ গংদের হুমকিতে এলাকায় চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায়...
সিলেটের শাহপরানে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে শাহাব উদ্দিন...
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি...
আগামী বুধবার (২৬ আগস্ট) সিলেটের কানাইঘাটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত...