কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে ১৫জন...
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায়...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আদর্শ গ্রাম বালুর ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত রাংপানি নদীর অংশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। টাস্কফোর্সের এ অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ডের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনতার সহায়তায় নৌকাগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায়...
সিলেটের শাহপরানে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে শাহাব উদ্দিন...
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি...
আগামী বুধবার (২৬ আগস্ট) সিলেটের কানাইঘাটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত...