কানাইঘাটে কয়েকটি পরিবারকে...
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের কুড়ারপার গ্রামে কয়েকটি পরিবারকে হামলা, মামলা ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের...
ছবি সংগৃহীত
ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি সিলেট, আগামীকাল বুধবার নগরীতে মুবারক র্যালি বের করবে।
সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টায় জমায়েত হয়ে র্যালি পূর্ববর্তী আলোচনা সভার পর বা’দ যুহর র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র্যালিকে সফল ও স্বার্থক করতে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে র্যালি বাস্তবায়ন কমিটি।
আয়োজকরা র্যালিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন। র্যালিতে নেতৃত্ব দেবেন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র সুযোগ্য ছাহেবজাদাগণ, আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে র্যালি সফল করতে ২৪ আগস্ট, সোমবার, বিকেলে সিলেট নগরীতে মোটর সাইকেল যোগে প্রচার মিছিল করেছে সংগঠনের র্যালি বাস্তবায়ন কমিটি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সর্বত্র ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। র্যালিকে সফল করতে র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মারুফ আহমদ ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদ সর্বস্তরের আশিকে রাসূল ছাত্র-জনতার উপস্থিতি কামনা করেছেন। এছাড়াও সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেছেন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের কুড়ারপার গ্রামে কয়েকটি পরিবারকে হামলা, মামলা ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের...
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চেতনা যুব পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী...
শিকড়ের টানে যুক্তরাষ্ট্রের মিশিগানে একত্রিত হলেন কানাইঘাটের প্রবাসীরা। কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন বনভোজন ও...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশনের কোনো এলাকাই অনুন্নত থাকবে না। নগরীর বর্ধিত এলাকাগুলো উন্নয়নের দিক থেকে...
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী পরিষদ...