জুড়ীতে কুড়াল দিয়ে পিতাকে হত্যা,...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকের গ্রেফতার করেছে পুলিশ।...
ছবি সংগৃহীত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ শাখার পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনায় জড়িত মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’কে চট্টগ্রাম বাকুলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক সেলিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উসনপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেটের দক্ষিণ সুরমা থানার কায়স্থারাইল (ফয়েজ খানের কলোনী)-তে বসবাস করে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২২ জুন কমলগঞ্জ উপজেলার শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন রেহেনা বেগম।
পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালী মন্দির সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ও চেক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রেহেনা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পিবিআই মৌলভীবাজার জেলা ছায়া তদন্ত শুরু করে।
তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রধান আসামি বটলা সেলিমকে শনাক্ত করা হয়। পরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই মৌলভীবাজারের ইউনিট ইনচার্জ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন, পিপিএম-সেবা-এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) আবুল কাশেমসহ একটি দল অভিযান পরিচালনা করে।
পিবিআই জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান। পিবিআইয়ের অপরাধ সংক্রান্ত নথি অনুযায়ী, গ্রেপ্তারকৃত সেলিম আহমদ ওরফে বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অন্তত ৯টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছেন বলে পিবিআই জানিয়েছে।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত সেলিম আহমদ ওরফে বটলা সেলিমকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকের গ্রেফতার করেছে পুলিশ।...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ শাখার পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি...
মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায়...
২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে প্রনোধনা কর্মসুচীর আওতায় উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও ...