জকিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...
ছবি সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে rপক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে সংগঠনটি।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজার অভিমুখে যাত্রা করে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই আগমনকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বরণ করে নিতে সিলেট জেলা ও মহানগর যুবদল বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। আয়োজকদের তথ্যমতে, বুধবার সকাল ৯:৩০ ঘটিকায় বিমানবন্দর সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর সম্মুখভাগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) এক যৌথ বিবৃতিতে সংবর্ধনা কর্মসূচি সফল করার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানাতে আমরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি। এই সফরকে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে আমরা বদ্ধপরিকর।
বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং অধীনস্থ উপজেলা, পৌর ও মহানগরের সকল ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ ও সমর্থকদের নির্ধারিত সময়ের আগেই উল্লেখিত স্থানে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।...
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে। কিন্তু এই জনশক্তিকে যথাযথভাবে কর্মশক্তিতে রূপান্তর...
সিলেটে গত ৯ দিন আফজল হোসাইন (২১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আফজল নগরীর শাহপরাণ থানার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও...