মনোনয়ন নাটকীয়তা শেষে স্কারবোরো...
শাহজাহান সেলিম বুলবুল টরোন্টো, কানাডা ওন্টারিওর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে...
ছবি: সংগৃহীত
লন্ডনে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে হট্টগোল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা হাসনাত আব্দুল্লাহর অনুষ্ঠান পন্ড করতে বিক্ষোভ প্রদর্শন করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। এসময় হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের এক শীর্ষ নেতাসহ অন্তত তিনজনকে আটক করা হয়েছে।
একাধিক সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে (মায়েদা গ্রিল রেস্টুরেন্ট) এক সভার আয়োজন করা হয়। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থানরত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সেখানে প্রধান অতিথি ছিলেন। হাসনাত আবদুল্লাহর আসার খবরে বিকেল থেকেই ভেন্যুর বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে এনসিপির সমর্থকরাও অনুষ্ঠানস্থলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং এনসিপি কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কয়েক ডজন পুলিশের কঠোর পাহারায় দৌড়ে বিকল্প একটি দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকার চেষ্টা করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলে তিনি দ্রুত ভেতরে প্রবেশ করেন। পরে অনুষ্ঠান শেষেও তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানস্থলের বাইরে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে পুলিশ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন।
এর আগে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে এক দফা উত্তেজনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।
সেখানেও তার সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় এক নেতার গায়ে ডিম লাগে। এরপর তার সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাগ্বিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন। এ অবস্থায় হাসনাত আব্দুল্লাহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
কাওছার আহমদ
শাহজাহান সেলিম বুলবুল টরোন্টো, কানাডা ওন্টারিওর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে...
কুয়েতের আল-সালমি মরুভূমি থেকে কয়েক মাস ধরে নিখোঁজ থাকা এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।প্রাথমিক তদন্তে জানা যায়,...
কুয়েতের জাতীয় দৈনিক আল-সিয়াসাহ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, আপিল আদালতের রাষ্ট্রীয় নিরাপত্তা সার্কিট হিজবুল্লাহতে যোগদান এবং ইরানের বিপ্লবী...
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হওয়ায়...
শাহজাহান সেলিম বুলবুল (বিশেষ প্রতিনিধি, কানাডা) : কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে...