দীর্ঘ দুই যুগের অবহেলায় মৃত্যুফাঁদে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভল্লবপুর গ্রামের মনিরখাল সেতুটি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সরকার অনুমোদন করায় তার পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যান-২ হাবিবুর রহমান তালুকদারকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু দীর্ঘদিন ধরে দায়িত্বে অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে মো. আব্দুছ ছাত্তার পরিষদের দায়িত্ব পালন করে আসছিলেন।
এ অবস্থায় ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। অভিযোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও ভিজিডি কার্ড বিতরণে ওয়ার্ড সদস্যদের মতামত উপেক্ষা, নলকূপ বরাদ্দে অনিয়ম, সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সরকারি আসবাবপত্র ভাঙচুর এবং নারীঘটিত শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(৩) ধারা অনুযায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে পর্যবেক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় ইউনিয়ন পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবের পক্ষে মত দেন।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ১২ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অনাস্থা প্রস্তাব অনুমোদন করে এবং আইন অনুযায়ী মো. আব্দুছ ছাত্তারের প্যানেল চেয়ারম্যান-১ পদ শূন্য ঘোষণা করে।
পরে গত ১৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
এদিকে প্যানেল চেয়ারম্যান-১ পদ শূন্য হওয়ার পর গত ১৭ মে অনুষ্ঠিত জরুরি সভায় ইউনিয়ন পরিষদের সদস্যরা প্যানেল চেয়ারম্যান-২ হাবিবুর রহমান তালুকদারকে চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত ৭ জুনের এক আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী হাবিবুর রহমান তালুকদারকে ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনসেবা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদেশগুলো জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভল্লবপুর গ্রামের মনিরখাল সেতুটি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা...
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):সু নামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার...
সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...