বাবার স্বপ্নকে বুকে ধারণ করে...
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত সহযোগিতায় সব প্রতিকূলতাকে জয় করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক নুরুল হক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি মো. কামাল হোসেন।
জানা গেছে, এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দুজনেরই বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাসনাত আত্মগোপনে ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলারই এজাহারভুক্ত আসামি হাসনাত হোসাইন।
এসএ/সিলেট
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত সহযোগিতায় সব প্রতিকূলতাকে জয় করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে...
মোঃ তাজিদুল ইসলাম: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের প্রভাবে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। নদীর পানি ক্রমাগত...
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের দুর্গম ও প্রত্যন্ত এলাকার পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার...
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে নতুন সাফল্যের ইতিহাস গড়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের...
কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর পুনরায় দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...