জকিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে...
জকিগঞ্জের বারহালের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার রাত ১০ টায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে...
সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন ডোনার, আমেরিকা প্রবাসী উমাইরগাঁওয়ের কৃতিসন্তান ও টাইমস টিভির ফাউন্ডার ও সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক খ্যাতিমান সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ২টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমাইরগাঁও কলেজের সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (অব.) আলহাজ্ব আহমদ আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু আনাম সালমান। পরে স্বাগত বক্তব্য রাখেন উমাইরগাঁও কলেজের প্রিন্সিপাল মো. মাহমুদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপেন্দ্র চন্দ্র নাথ, পরিদর্শক (অব.), মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর এবং এপেক্সিয়ান মো. জালাল উদ্দিন অ্যাডভোকেট, অ্যাডিশনাল পিপি, জজ কোর্ট, সিলেট।
এছাড়াও বক্তব্য দেন মাওলানা এখলাছুর রহমান চৌধুরী, জাহান উদ্দিন, আব্দুর রহমান, মোস্তাক আহমদ, গোলাম রব্বানী, আব্দুস সাদিক, মারুফ আহমদ, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, আব্দুল মন্নান ও সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এবং কলেজের আজীবন ডোনার মোস্তাক আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক আবু তাহেরের সাংবাদিকতা, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণ এবং শিক্ষা উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠা ও বিকাশে আবু তাহেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উমাইরগাঁও কলেজের সেক্রেটারি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. ফখর উদ্দিন।
এসময় সংবর্ধিত অতিথি সাংবাদিক আবু বলেন, “আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। আমাকে এ সম্মান দেওয়ায় আমি কৃতজ্ঞ। এই ভালোবাসা ও সম্মান আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে। আমি আজীবন এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। স্কুল-কলেজসহ সকল উন্নয়নমূলক কাজে সবসময় আমাকে পাশে পাবেন।”
তিনি আরও বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে তিনি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুয়েল/সিলেট
জকিগঞ্জের বারহালের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার রাত ১০ টায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে...
চব্বিশের জুলাই আন্দোলনে সিলেটের রাজপথে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্ত ও জালালাবাদ পত্রিকার রিপোর্টার শহীদ সাংবাদিক এটিএম তুরাব-এর...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে পুলিশ। আটক মো. সবুজ মিয়া উপজেলার...
সরকারি অনুদান দেয়ার নামে সিলেট সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের নামে একটি চক্র প্রতারণা শুরু করেছে। এদিকে...
মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫১জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই)...