জকিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে...
জকিগঞ্জের বারহালের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার রাত ১০ টায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে...
ফাইল ছবি
সিলেট মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ৪ জুন সকাল ৮টা পর্যন্ত আরও ৩২ জনকে গ্রেফতার করা হলে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ৭৪ জনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর, জুয়াড়ি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে ৫ বোতল বিদেশি মদ, ২১ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগর এলাকার ৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ৭২টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
জকিগঞ্জের বারহালের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার রাত ১০ টায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে...
চব্বিশের জুলাই আন্দোলনে সিলেটের রাজপথে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্ত ও জালালাবাদ পত্রিকার রিপোর্টার শহীদ সাংবাদিক এটিএম তুরাব-এর...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে পুলিশ। আটক মো. সবুজ মিয়া উপজেলার...
সরকারি অনুদান দেয়ার নামে সিলেট সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের নামে একটি চক্র প্রতারণা শুরু করেছে। এদিকে...
মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫১জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই)...