সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল...
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী...
ছবি সংগৃহীত
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। শুক্রবার মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। শনিবার যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
এতে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
কাইয়ুম চৌধুরী ছাড়াও জেলা-বিভাগ ও সংস্থার ক্যাটাগরির চারজন পরিচালক। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ, সিলেট থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবেন।
জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে আর রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।
নির্বাচন কমিশন শুক্রবার এক ব্রিফিংয়ে জানায়, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে, বরিশালে দুজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে শনিবার।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা ক্যাটাগির থেকে একজন পরিচালক নির্বাচিত হন। এই বিভাগের একমাত্র বৈধ প্রার্থী সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর তিনি। সিরাজউদ্দিন আগেও বিসিবির পরিচালক ছিলেন। বিপিএলের প্রথম আসরে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ছিলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক চৌহান জানান, ক্যাটাগরি-১ এ ১৪টি, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়ন ফরম জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা।
এসএ/সিলেট
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী...
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল টাইগাররা।ঢাকা...
দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করতে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেইম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়...
সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম...