গোলাপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা...
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
ছবি সংগৃহীত
নগরীতে ‘হানিট্র্যাপ’ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেটের শাহপরান থানার মিরেরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বকুল আহমদ জিহাদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
র্যাব-৯ সূত্র জানায়, গোলাপগঞ্জের বাদে রণকেলী এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান রিফাত পূর্ব পরিচয়ের সূত্র ধরে আব্দুল জলিল নামের এক ব্যক্তির মাধ্যমে জেসমিন আক্তার নামের এক নারীর সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ চলতে থাকে।
গত ৯ এপ্রিল রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ভিকটিম তার এক বন্ধুকে নিয়ে সিলেট নগরীর কোতোয়ালী থানার যতরপুর এলাকার একটি বাসায় জেসমিন আক্তারের সঙ্গে দেখা করতে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে।
এ সময় ভিকটিম ও তার বন্ধুকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ইলেকট্রিক শক দেওয়া হয়। পরে তাদের পোশাক খুলে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করা হয়। অভিযুক্তরা তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রূপার চেইন ও একটি রূপার ব্রেসলেট ছিনিয়ে নেয়।
পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। মানহানির ভয়ে ভিকটিম পরিচিতজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা সংগ্রহ করে অভিযুক্তদের প্রদান করেন।
ঘটনার পর ভিকটিম কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বকুল আহমদ জিহাদকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএ/সিলেট
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে ক্লজি সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের...
সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।...
জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স বসানোর পর এবার আরেক ওলি হযরত শাহপরান (রহ.) মাজারে গিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার...
মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসসহ ৯ জনকে গ্রেফতার করা...