জগন্নাথপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তাঁর মামাশ্বশুর সৈয়দ আকবর আলীর বাড়িতে পারিবারিক সফরে আসেন। তাঁর এই ব্যক্তিগত সফরকে কেন্দ্র করেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সৈয়দ আকবর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য বাবুল খান মুন্না-র পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। এছাড়া প্রধান বক্তা হিসেবে জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আহমদ খান টুনু, যুক্তরাজ্য বিএনপির নেতা ও ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মুজাহিদ খান, ইউনিয়ন বিএনপির আহবায়ক আখতার হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহববুল মাজিত চৌধুরী, তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডঃ সৈয়দ মুহাম্মদ হায়দার আলী প্রমুখ।

সংবর্ধনা সভায় বক্তারা সংসদ সদস্যের আগমনকে স্বাগত জানান এবং দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল আহমদ ইসহাকসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


এসএ/সিলেট