কুলাউড়ায় ৬ লক্ষাধিক টাকার ভারতীয়...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত...
ছবি সংগৃহীত
মৌলভীবাজার সদর এলাকা থেকে র্যাব-৯ এর একটি যৌথ অভিযানে ১৫ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মৌলভীবাজার সদর উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি গোডাউনের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা এবং একটি ব্যাগে রাখা ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন রতন ভাস্কর, মো. লালন মিয়া, মো. তৌহিদ মিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত...
ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃতের নাম মো. লিটন (৩২)। তিনি...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে ২৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা...
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন নামে এক...