শাহপরান মাজার গেইটে ডিবি পুলিশের...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় চা-পাতা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত...
ছবি সংগৃহীত
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় চা-পাতা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজওয়ান উদ্দিন সিলেটের জৈন্তাপুর থানার চতুলবাজার ছাতারখাই এলাকার সমছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শাহপরান (রহ.) মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় শাহপরাণ (রহ.) মাজার গেইটের মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটি অফিসের সামনে জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি মিনি কাভার্ড ভ্যান (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ম-৫৪-৩৬৫৭) সিগন্যাল দিলে কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালানোর চেষ্টা করে। তখন গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ২৭টি বস্তায় ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়। যার প্রতি বস্তায় ৪৫ কেজি করে সর্বমোট ১ হাজার ২১৫ কেজি চা-পাতা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে শাহপরান (রহ.) থানার মামলা নং-১৪, তারিখ-১১/০৬/২০২৬খ্রি., ধারা-The special Power Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করা হয়। আসামি‘কে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় চা-পাতা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত...
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২২ লিটার চোলাই মদসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা...
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উন্নয়নমুখী, জনবান্ধব ও দূরদর্শী’ আখ্যায়িত করে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি।শুক্রবার (১২...
মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত মে মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি...
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই...