পরিচ্ছন্ন সমাজ গঠনে সচেতনতার বার্তা,...
নৈতিক মূল্যবোধসম্পন্ন, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের আহ্বান জানিয়ে ছাতকে অনুষ্ঠিত হয়েছে তরুণ লেখক ও ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলা পৃথক দুইটি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
জানা যায়, উপজেলার হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েকদিন আগে বিরোধের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। তবে এর জেরে উত্তেজনা থেকেই যায়। রতিন্দ্র তালুকদারের লোকজন সরকারি গুপাট দিয়ে হাওরের ধান আনা কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংবদ্ধ হালমা চালায়।
মঙ্গলবার দুপুরে হাওর থেকে সরকারি গোপাট দিয়ে রতিন্দ্র তালুকদারের লোকজন ধান আনাকে কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংবদ্ধ হালমা চালারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়।
আহতরা হলেন—মিহির তালুকদার, রান্টু তালুকদার, সৈকত তালুকদার ও সাগর তালুকদার। এছাড়া বিজয় তালুকদারের পক্ষের বিজিত তালুকদার চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে, একই দিন বেলা ২টার দিকে জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, হাজারীপুর ও জগদল গ্রামের পৃথক সংঘর্ষের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
নৈতিক মূল্যবোধসম্পন্ন, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের আহ্বান জানিয়ে ছাতকে অনুষ্ঠিত হয়েছে তরুণ লেখক ও ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম...
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সরকার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে...
জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির...