জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা কৃষি ও গ্রামীণ...
ছবি সংগৃহীত
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৬৫ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ১১৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও আটকসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
শনিবার রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানায় পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক ব্যবসায়ী ২ জন, বিনা পরোয়ানায় ১ জন, মেট্রো অধ্যাদেশে ৪৮ জন।
অভিযানে উদ্ধারকৃত চোরাচালান ও মাদকদ্রব্যের মধ্যে শাহপরান (রহ.) থানা পুলিশ ৫১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট, ১০০০ পিস গান্ডুর সাফারি চকলেট ও ১৩টি ভারতীয় কম্বল উদ্ধার করে। জালালাবাদ থানা পুলিশ ৭০০ গ্রাম গাঁজা ও ৩ বোতল কেয়ারুজ মদ উদ্ধার করে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ একই সময়ে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয় এবং ৭৩টি যানবাহন আটক করে। মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে বাস ১টি, ট্রাক ১টি, প্রাইভেটকার ২টি, সিএনজি ৭টি, মোটরসাইকেল ৩১টি এবং অন্যান্য ৪টি। আটক যানবাহনের মধ্যে প্রাইভেটকার ১টি, সিএনজি ২৫টি, মোটরসাইকেল ৩৯টি এবং অন্যান্য ৮টি। পরবর্তী ৮ ঘণ্টার অভিযান (২৬ এপ্রিল ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত) আরও ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার আসামি ১ জন,ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ১৯ জন, সন্দেহভাজন ১৪ জন। মেট্রো অধ্যাদেশে ৬ জন, হকার ২ জন।
এসময় ১৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এসএ/সিলেট