পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম...
ছবি সংগৃহীত
দিরাই সংবাদদাতা:: সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেম করে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় নবদম্পতি একসঙ্গে বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মনিকা বেগম (১৮) ও তার স্বামী মাহফুজ (২০)।
স্থানীয় স‚ত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পরিবারের অজান্তে বিয়ে করেন। পরবর্তীতে দুই পরিবার বিষয়টি মেনে নেয় এবং তারা পারিবারিকভাবেই বসবাস করছিলেন।
মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, রোববার সকালে তার স্ত্রী ও পুত্রবধ‚ রান্না শেষে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করেন। তিনি খাবার শেষে হাওরে ধান কাটতে চলে যান। কিছুক্ষণ পর খবর পেয়ে বাড়িতে ফিরে দেখেন, তার ছেলে ও পুত্রবধ‚ রান্নাঘরে বিষপান করে অসুস্থ অবস্থায় পড়ে আছেন।
পরবর্তীতে দ্রæত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিকা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই মনিকার মৃত্যু হয়েছিল।
এ তথ্যটি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।
এসএ/সিলেট
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম...
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সরকার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে...
জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে...