মৌলভীবাজারে চোরাবালিতে আটকে...
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি ‘রাহিম মিয়া’ গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকা থেকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মৌলভীবাজার সদর থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত রাহিম মিয়া মৌলভীবাজার জেলার রঘুনন্দনপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, কিশোরী মৌলভীবাজার জেলার বাসিন্দা। গ্রেফতারকৃত রাহিম মিয়ার বাড়ি ও কিশোরীর বাড়ির পাশাপাশি হওয়ায় সে প্রায় সময় তাদের বাড়িতে আসা যাওয়া করত।
একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২ মার্চ ভোরে রাহিম মিয়া কিশোরীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিমের ভাই ভিকটিমের ঘরে মানুষের শব্দ শুনে তার ঘরে গিয়ে রাহিম মিয়াকে দেখতে পেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকরলে তাকে আটক করা হয়।
অতঃপর বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়ার কথা বলে বিবাদীকে তার পরিবারের লোকজন নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় ভিকটিমের ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়,...
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া...
জুড়ী সংবাদদাতা ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার জলপ্রপাতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে মাধবকুণ্ড। ...
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ...