তাহিরপুর পাহাড়ি ঢলে ভেসে আসা...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও এলাকায় টানা ৮ থেকে ৯ দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে গিয়ে পর্যটকবাহী ভ্রমণশৈলী নামে হাউসবোটের ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকাল প্রায় ৪টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিঝুম ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।
জানা যায়, নতুন চালু হওয়া একটি হাউসবোটের উদ্বোধনী ভ্রমণে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান তারা। হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনের দিকে আসছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত: সে হাউসবোটের চলন্ত ইঞ্জিন মধ্যে পড়ে যায়।এসময় সাথে সাথে ইঞ্জিন বন্ধ করলেও নিঝুম ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই সে মারা যায়।
হাউসবোটের মালিক পংকজ রায় জানান, ‘এটি ছিল তাদের হাউসবোটের প্রথম ট্রিপ। পরিবারের সদস্যদের নিয়ে হাওর ভ্রমণে বের হয়েছিলাম। দুর্ঘটনার সময় আমার মামাত বোন নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। মেশিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বন্ধ করা হলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মেশিনের আঘাতে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুমের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এসএ/সিলেট
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও এলাকায় টানা ৮ থেকে ৯ দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে...
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ।শনিবার (১১ জুলাই)...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি তাদের উপদেষ্টা মরহুম ক্বারী সাইফুদ্দিন...
টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী...
সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিংবোন (এইচবিবি) প্রকল্পের অর্ধ কোটি টাকার সড়ক নির্মাণ কাজে ব্যাপক...