নগরীতে ১১টি যানবাহনের চালককে জরিমানা...
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর...
ছবি সংগৃহীত
সিলেট সদর উপজেলার হাটখোলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. আব্দুল্লাহ (২৫) সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার ছেলে।
জানা যায়, নগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহসহ উভয় পক্ষের নারী-পুরুষসহ আরও কয়েকজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৮টার দিকে আব্দুল্লাহর মৃত্যু হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবীব জানান, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাকে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেটের কাজির বাজার এলাকায় ‘সেলফি ব্রিজে’ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক...
মহানগরীর কাজির বাজার ব্রিজের উপর ফুটবল খেলার দ্বন্দ্ব নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই...