গবেষণায় শিক্ষার্থীদের রাজনৈতিক...
গবেষণা এবং উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক মতাদর্শ না খোঁজার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
এসএসসি পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত
সারাদেশের সাথে সিলেট শিক্ষা বোর্ডেও আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সিলেট বোর্ডে ৮৯ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
তবে এবছর সিলেট বোর্ডে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। এবছর সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ৮৯ হাজার ৪২১ জন। যা গত বছরের তুলনায় ১২ হাজার ৭৯৮ জন কম। এর আগের বছর ২০২৪ সালে পরীক্ষার্থী কমেছিল ৬ হাজার ৮৫৪জন।
তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন। তিনি জানান, ‘এ বছর সিলেট বোর্ডের অধীনে ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।’ পরীক্ষার্থী কমের বিষয়ে তিনি বলেন, ছেলেদের বিদেশমুখী প্রবণতার কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৬৫০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৯৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মৌলভীবাজারে ১৯ হাজার ৯৪৮ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৪২২ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী রয়েছে।
বিভাগভিত্তিক হিসেবে মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক ৫৮ হাজার ১৯৯ জন। এ বিভাগে ছাত্র ২৩ হাজার ৮৮ জন এবং ছাত্রী ৩৫ হাজার ১১১ জন।বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী রয়েছে ২৫ হাজার ১৯১ জন। এর মধ্যে ৯ হাজার ৫১০ জন ছাত্র এবং ১৫ হাজার ৬৮১ জন ছাত্রী। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ৬ হাজার ২৫৩ জন এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫২ জন এবং ছাত্রী ৩ হাজার ২০১ জন।
এবার সিলেট বিভাগে মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এর মধ্যে সিলেট জেলায় ৯৪টি কেন্দ্র, সুনামগঞ্জে ৪৫টি, হবিগঞ্জে ৪৯টি এবং মৌলভীবাজারে ৩৭টি কেন্দ্র রয়েছে।
আজ সিলেটের চার জেলার ২২৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমদিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে শিক্ষা বোর্ডেরে চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
নিজস্ব প্রতিবেদক