সিকৃবিতে ৮ বিদেশী শিক্ষার্থীর সনদ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
চারপাশে জমে থাকা আবর্জনা ও নোংরা পানিতে বাড়ছে মশার উপদ্রব—পড়াশোনার অনুকূল পরিবেশ ভেঙে পড়ার আশঙ্কা
তাজিদুল ইসলাম
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস ‘বিজয় হল-২৪’-এর বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। হলের চারদিকজুড়ে জমে থাকা আবর্জনা ও স্থির নোংরা পানির কারণে মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন ও পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে।
সরেজমিনে জানা যায়, বিজয় হল-২৪ ভবনের চারপাশেই পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় ময়লা পানি জমে থাকে। সময়ের সাথে সেই পানি আবর্জনার সঙ্গে মিশে দুর্গন্ধযুক্ত নোংরা স্তূপে পরিণত হয়েছে। এই পরিবেশ মশা ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের জন্য আদর্শ প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে।
হলের শিক্ষার্থীরা জানান, এমন পরিস্থিতিতে রুমে বসে পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দিন-রাত মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। বিশেষ করে রাতের বেলায় মশার আক্রমণ আরও বেড়ে যাওয়ায় ঠিকমতো ঘুমানো যাচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের একাডেমিক কার্যক্রমে।
শিক্ষার্থী সানজিদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, বসে বসে পড়ার মতো পরিবেশ নেই। চারপাশে মশার উপদ্রব এত বেশি যে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে গেছে।
এছাড়াও, এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ দীর্ঘস্থায়ী হলে ডেঙ্গুসহ নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
এমতাবস্থায় শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, হলের চারপাশ পরিষ্কার রাখা, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিশ্চিত করা এবং মশা নিধনে জরুরি পদক্ষেপ নেওয়া হোক।
অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে ছাত্রাবাস কর্তৃপক্ষের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তারা সময় দিতে না পারায় তা সম্ভব হয়নি।
টিএ/ছাতক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু...
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার...