সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ছবি সংগৃহীত
সিলেট জেলা পর্যায়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, হাম-রুবেলা (MR) ভ্যাকসিন শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে রক্ষা করে। সোমবার থেকে সারা বাংলাদেশে হাম-রুবেলা টিকা কার্যক্রম চলবে। এর ধারাবাহিকতায় সিলেট বিভাগে প্রাথমিভাবে ১৮ জেলায় ৩০টি উপজেলা পর্যায়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন করা হবে।
সভায় জানানো হয়, সিলেট জেলা থেকে ১৩টি উপজেলা রয়েছে তার মধ্যে ১২টি উপজেলাতেই স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছ। এছাড়াও ২ হাজার ৫৩৪টি অস্থায়ী টিকা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে বিশেষ জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। যেখানে পূর্বে টিকা পেলেও ৬ মাস থেকে ০৫ বছরের শিশুদের টিকা দেওয়া হবে। টিকার জন্য VaxEPI.gov.bd থেকে নিবন্ধন করা যাবে। এছাড়া, টিকা নিতে আসা শিশু যদি নিবন্ধন করা না থাকে তাহলেও শিশুরা টিকা নিতে পারবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, মেডিকেল অফিসার ডা. আবু সালমান মো: সাইফুল ইসলাম, ইউনিসেফ সিলেটের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইলেক্ট্রোনিক ও প্রিন্ট মিডিয়া।
টিকা বিষয়ে কোন গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য সিভিল সার্জনের কার্যালয় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগের অনুরোধ করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...