সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
প্রতীকি ছবি
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান জোরদার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন, বিনা পরোয়ানায় ১ জন এবং মেট্রো অধ্যাদেশে ২৮ জনকে আটক করা হয়। মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
এদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগও ব্যাপক অভিযান পরিচালনা করে। ট্রাফিক আইনের লঙ্ঘনের দায়ে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯৪টি যানবাহন আটক করা হয়। মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ১টি ট্রাক, ২০টি সিএনজি, ২৫টি মোটরসাইকেল এবং ৪টি অন্যান্য যানবাহন। আটককৃত যানবাহনের মধ্যে ১টি ট্রাক, ২টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি, ৫০টি মোটরসাইকেল এবং ১৬টি অন্যান্য যানবাহন রয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নিয়মিত মামলার ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, ৯ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ১ জন চোর সন্দেহভাজন, ১১ জন সন্দেহজনক ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে ১ জনকে আটক করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...