সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ছবি সংগৃহীত
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টা দক্ষিণ সুরমা থানার বরইকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল হোসেন সিলেট জেলার মোগলাবাজার থানার গঙ্গানগর এলাকার বাসিন্দা সানা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেনের নেতৃত্বে এএসআই সাইজুদ্দীনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইকবাল হোসেন নামে ওই আসামিকে গ্রেফতার করেন। তিনি সিলেট জেলার মোগলাবাজার থানার গঙ্গানগর এলাকার বাসিন্দা।
পুলিশের অপরাধ তথ্যভান্ডার (সিডিএমএস) যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরি সংক্রান্ত একাধিক মামলা।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারের নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম র্কমর্কতা মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...