ছাতকের হাওর থেকে যুবকের মরদেহ...
সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার হোসেন (১৭) সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তারা বর্তমানে জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল চালক শাহরিয়ার ছিটকে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যান। এসময় ট্রাকটি তাকে বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে তার শরীরের নিচের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করার চেষ্টা চালায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, অত্যন্ত গুরুতর অবস্থায় শাহরিয়ারকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাকে সিলেটে পাঠানোর প্রস্তুতি চলাকালীন ১০-১২ মিনিটের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত...
শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ খুরমা ইউনিয়নকে একটি আধুনিক, দক্ষ ও আত্মনির্ভরশীল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত...
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে...
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন গুত্বপূর্ণ পদে...
সুনামগঞ্জের ছাতকে স্থানীয় একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।সোমবার (১ জুন)...