ছাতকের হাওর থেকে যুবকের মরদেহ...
সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত...
ক্রেস্ট প্রদান ও দোয়া মাহফিলে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মিলনমেলা, দোয়া ও শুভকামনায় উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা।
সংগৃহীত
ছাতক উপজেলার জাউয়ার ইউনিয়নের ঐতিহ্যবাহী মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী,রাজনীতিবিদ আবু সুফিয়ান। মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফ আহমদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন রুবেল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মাও,আব্দুস শহীদ। বিশেষ অথির বক্তব্য রাখেন আনোয়ার হোসেন বরকত,ললিত মোহন দেবনাথ, নুরুল হক,শিক্ষাক সায়োয়ার হোসেন চৌধুরী, সাবরিনা সুলতানা,অটল সরকার,সায়েরা বেগম রুমা,নাদিম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী আফিজ আলী,সিরাজ মিয়া,আব্দুর রহিম,ফারুক আহমদ,আনছার আলী,শুকুর আলী, ব্যবসায়ী,জাহির মিয়া,সৈয়দ হোসেন,মনির মিয়াসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মারিয়া জান্নাত আফরিন,দৃষ্টি রাণী নাথ রুপালী এবং শাকিব আহমদ। স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুঁই রাণী নাথ ৯ম শ্রেনিএবং আফসানা সিদ্দিকা কলি ৯ম শ্রেনি প্রমুখ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনায় মহান রবের দরবারে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অভিবাকবৃন্দ,ছাত্র/ছাত্রীবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা ব্যক্ত করা হয়।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত...
শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ খুরমা ইউনিয়নকে একটি আধুনিক, দক্ষ ও আত্মনির্ভরশীল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত...
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে...
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন গুত্বপূর্ণ পদে...
সুনামগঞ্জের ছাতকে স্থানীয় একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।সোমবার (১ জুন)...