সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ছবি সংগৃহীত
কানাইঘাটে চোরাই পথে আনা ভারতীয় সিএনজিসহ একজন আটক করেছে পুলিশ। পুলিশের এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, কানাইঘাট থানার এসআই (নি.) মুহাম্মদ সাইদুল হকের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাত্রীকালীন ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল লোক ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে একটি সিএনজি বাংলাদেশে এনে সেটির বিভিন্ন অংশ পরিবর্তনের কাজ করছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আলীম উদ্দিন নামে একজনকে আটক করা হয়। তবে তার সাথে থাকা অপর এক সহযোগী অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ওয়ার্কশপটি তল্লাশি করে রেজিস্ট্রেশন বিহীন একটি ভারতীয় সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
তারা গাড়িটি বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসে এবং শনাক্তকরণ এড়াতে ওয়ার্কশপে সেটির বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন ও সংযোজন করছিল। গ্রেফতারকৃত আলীম উদ্দিন কানাইঘাট থানার কালিনগর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। উক্ত ঘটনায় আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...