সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের শিক্ষা উন্নয়নে সিটি কর্পোরেশন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ খাতে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণ করা হবে।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ আধুনিকায়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরের ৮ নম্বর ওয়ার্ডস্থ সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি ৮ নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাস দেন। পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং গৃহকর যথাসময়ে পরিশোধ করার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান।
উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস শহীদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বাচ্চু মিয়া, ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রিয়াজ আহমদ, সাবেক কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলওয়ার হোসেন জয়, সাবেক মেম্বার তারেক মিয়া, সৈয়দ বদরুল আলম, কাউছার আহমদ, মো. মিনহাজ পাঠান, মো. ফয়জুল হক প্রমুখ।
এর আগে সিসিক প্রশাসক ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...