কানাইঘাটে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার...
কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ সভা বৃহস্পতিবার...
এসএমপির নতুন গণবিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত
নগরবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রতি দুগ্ধজাত পণ্যের দোকান খোলা রাখার বিষয়ে যে নির্দেশনা জারি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। এর আগে বুধবার (১৫ এপ্রিল) জারিকৃত গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ সুইটস ম্যানুফেকচারার্স এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে রাত ১০টা পর্যন্ত এজাতীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার যে নির্দেশনা প্রদান করা হয়েছিল, বৃহস্পতিবার থেকে তা বাতিল বলে গণ্য হবে।
এদিন থেকে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক আগের মতো সব ধরনের মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটিসহ অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, হোটেল, রেঁস্তোরা, ফার্মেসি, মাছ, কাঁচাবাজার এবং জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত রেখেছে সরকার।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ সভা বৃহস্পতিবার...
দুইদিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন প্রবাসীকল্যান, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এবার ট্রেনে করে সিলেট আসছেন তিনি।...
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীসেবার মানোন্নয়নে ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন করেছে প‚বালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার...
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে এবং ট্রাফিক বিভাগ ৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ব্যবস্থা গ্রহণ করেছে।...
নগরীতে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় পোস্তাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার রাত...