নগরীতে দুই চোর আটক :...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...
ছবি সংগৃহীত
সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব। ১৪৩৩ বঙ্গাব্দের এই শুভ লগ্নে আমাদের শপথ হোক বিগত বছরের সকল জড়তা ও ব্যর্থতা মুছে ফেলে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া।
এই উৎসব আমাদের শেখায় কীভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করা একান্ত প্রয়োজন। নতুন এই বছর আমাদের মাঝে নিয়ে আসুক অফুরন্ত কর্মস্পৃহা, যেন আমরা নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের তথা দেশের সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখতে পারি।
তিনি আরো বলেন, একটি আধুনিক ও শক্তিশালী জ্বালানি খাত গড়তে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিকল্প নেই। আমি আশা করি, এই নতুন বছর আমাদের কর্মক্ষেত্রে আরও গতিশীলতা আনবে এবং আমরা গ্রাহক সেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। আসুন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।"
তিনি বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জালালাবাদ গ্যাস ভবন কনফারেন্স হলে উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উদ্যোগে 'বাংলা নববর্ষ-১৪৩৩' বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে নতুন বছরকে বরণ করা হয় এবং মিষ্টিমুখ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসএ/সিলেট
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের...
সিলেট নগরীতে বিভিন্ন অভিযোগে ১৬২ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়,...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে...
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ও দর্শনই এ দেশের আপামর...