সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ওয়ার্ড সচিবদের সঙ্গে সভা
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে ওয়ার্ড সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নাগরিকরা বিভিন্ন সেবা নিতে ওয়ার্ড কার্যালয়ে আসেন। ওয়ার্ড সচিবরা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় তারা কর পরিশোধে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, গৃহকর ও অন্যান্য কর যথাসময়ে পরিশোধে নাগরিকদের সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, সরকার থেকে প্রাপ্ত উন্নয়ন বরাদ্দ একটি সহায়তা হলেও মূলত সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হয় নিজস্ব রাজস্ব আয় দিয়ে। তাই রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখা কঠিন। নগরের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণকে গৃহকর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি ওয়ার্ড সচিবদের প্রতি অনুরোধ জানান।
সভায় ওয়ার্ড সচিবরা ওয়ার্ড পর্যায়ের কার্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের আশ্বাস দেন সিসিক প্রশাসক।
সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূরের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস।
সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সচিবগণ সভায় উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...