সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ছবি সংগৃহীত
সিলেট অঞ্চলের রোগীদের উন্নত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারতের খ্যাতনামা মনিপাল হাসপাতাল তাদের কার্যক্রম সিলেট নগরে চালু করেছে। রোগীদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানের চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন থেকে সিলেটের বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ২য় তলায় অবস্থিত ‘সিলেট মেডিকেয়ার’-এর মাধ্যমে রোগীরা সরাসরি মনিপাল হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
শনিবার (১১ এপ্রিল) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মনিপাল হসপিটালস বাংলাদেশের হেড ও কনসালটেন্ট খালিদ হাসান।
তিনি বলেন, সিলেটসহ বাংলাদেশের অসংখ্য রোগী উন্নত চিকিৎসার আশায় নিয়মিত ভারতে যান। তবে অনেক ক্ষেত্রে সঠিক হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পাওয়া, ভিসা প্রাপ্তি, যাতায়াত ও আবাসন সংক্রান্ত তথ্যের অভাবে রোগীদের ভোগান্তিতে পড়তে হয় এবং দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়।
তিনি আরও জানান, ভারতের স্বনামধন্য মনিপাল চেইন হাসপাতাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোগীদের বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে আসছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সিলেটে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে রোগীরা এখন নিজ শহরে বসেই বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন, সহজে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ, মেডিকেল ভিসা ও যাতায়াত সংক্রান্ত সহায়তা, টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং জরুরি প্রয়োজনে দুষ্প্রাপ্য ওষুধ সংগ্রহের ব্যবস্থা।
এছাড়া স্থানীয় হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে মনিপাল হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের মতবিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হবে, যা সিলেটের চিকিৎসকদের জন্যও উন্মুক্ত থাকবে। খালিদ হাসান বলেন, আমাদের মূল লক্ষ্য হলো : বিদেশগামী একজন রোগী যেন সঠিক পথে, সঠিক সময়ে এবং সাশ্রয়ী খরচে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা পেতে পারেন।
তিনি জানান , ১৯৯১ সালে ভারতের বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট এলাকায় প্রতিষ্ঠিত মনিপাল হাসপাতাল বর্তমানে ভারতের ২৪টি শহরে ৪৯টি চেইন হাসপাতাল এবং ১২ হাজার ৬০০-এর বেশি শয্যা নিয়ে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশের রোগীদের সেবা দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসের গ্রæপ অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ভিকাশ তায়ের, চিফ ম্যানেজার ও সার্ক অঞ্চলের রিজিওনাল হেড রাম গোপাল বর্ধন এবং শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের হাসপাতাল ডিরেক্টর সঞ্জয় সিংহ মহাপাত্রসহ বিভিন্ন কর্মকর্তা।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...