কুলাউড়ার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা...
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে বর্ণাঢ্য আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, প্রেসক্লাব কুলাউড়ার সহসভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক এস আর অনি চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মহিউদ্দিন জানান, আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এ ছাড়াও ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান তিনি।
এসএ/সিলেট
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সন্ত্রাসী চায়না রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরতলীর সুরভি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি...
সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মৌলভীবাজার জেলা পুুলিশ কার্যালয় পরিদর্শন করেছেন । শনিবার (২৩ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে...
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়া পৌরসভা আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৩ মে)...