জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
ছবি সংগৃহীত
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখা ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের হযরত শাহপরান র, থানাধীন সামাজিক সংগঠন ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ওলামা দল ও সামাজিক সংগঠন ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। জেলা পরিষদের প্রশাসক কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং সরকার ও নিজের পক্ষ থেকে সামাজিক ও এলাকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওলামা দল সিলেট জেলা শাখার সদস্য ও ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রাসেল আহমদ, সমাজসেবী শামীম আহমদ লস্কর, কানাইঘাট উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা বিলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বুলবুল, সমাজসেবী মোঃ আলী প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের নির্মাণ কাজের জন্য গত ২০১৪ ইং সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আবুল কাহের চৌধুরী শামীম ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন। যা সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী এখনো কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন।
আগামীতেও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
এসএ/সিলেট
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের...